Sylhet Today 24 PRINT

নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুলাই, ২০১৬

দেশের বিভিন্ন স্থান থেকে আলাদা সময়ে নিখোঁজ হয়ে যাওয়া ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব। যাদের বেশিরভাগ উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমে পাঠানো তালিকাটি র‍্যাব তাদের ফেসবুক পেজেও প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, "র‍্যাব কর্তৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো।"


নিখোঁজ এসব ব্যক্তিদের খোঁজ জানতে পারলে নিকটস্থ র‍্যাব ক্যাম্প /ব্যাটালিয়নে যোগাযোগ করারও অনুরোধ করা হয়েছে। এছাড়া তালিকার কোন ব্যক্তির খোঁজ জানতে পারলে এই নাম্বারে ০১৭৭৭৭২০০৫০ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া র‍্যাবের ফেসবুক পেজ  https://web.facebook.com/rabonlinemediacell/ অথবা ই-মেইলেও (cybercrime@rab.gov.bd) যেকোনো তথ্য দেয়া যাবে।

র‍্যাব প্রকাশিত তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.