Sylhet Today 24 PRINT

লণ্ডনে আবারও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলেন তারেক রহমান

আমরা সুযোগ পেলে বাংলাদেশকে একটি বেটার বাংলাদেশ বানাব যেখানে কালো বিড়াল শাদা হবে না- তারেক রহমান

নিউজ ডেস্ক  |  ০৫ জানুয়ারী, ২০১৫

বিএনপি ঘোষিত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে আবারও কটুক্তি করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি পূর্বের মতো বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বলেন- একাত্তরে শেখ মুজিব বাংলাদেশের স্বাধিনতা চাননি। আওয়ামীলীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধে তাদের কোন অবদান নেই। 

তারেক জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ আখ্যা দিয়ে বলেন দেশে জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারেকের ভাষায়- শেখ মুজিবের হাত ধরে বাংলাদেশে দূর্নীতির সুচনা হয়েছিল এবং হাসিনাও এই ধারা অব্যাহত রেখেছে। তারেক তার বক্তৃতায় বলেন- 'বাংলাদেশ স্বাধিন হওয়ার পর ভারতীয় প্রতিনিধি বলেছিলেন মুক্তিযুদ্ধের সময়ে ভারত বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে গিয়েছে এবং বিশ্বের অনেক দেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল। এই টাকাগুলো ভারতের কাছে আছে- এগুলো কীভাবে ফেরত দেবে? জবাবে শেখ মুজিব বলেছিলেন- ট্রাকে করে দিন যা আমার নির্বাচনী কাজে ব্যয় হবে।'

তিনি বলেন- বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক, বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া রক্ষার আহ্বান জানিয়ে বলেন- এই অবৈধ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে, আপনার মাকে যদি কেউ অবরুদ্ধ করে রাখে তাহলে সন্তান হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে মাকে রক্ষা করা। তিনি খালেদা জিয়াকে রক্ষা করার জন্যে নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান। 

তিনি তার ভাষায় অবৈধ, খুনি, চোর সরকারের হাত থেকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।  

তারেক বলেন- আন্দোলন সফল যেদিন হবে সেদিন আওয়ামীলীগের নেতাদের কেউ যাতে ঘর থেকে বের হতে না পারে সে দিকে নেতাকর্মিদের খেয়াল রাখতে হবে। 

তারেক বুড়ো আঙুল দেখিয়ে বলেন- এই পুলিশ বাহিনী আমার নেতাকর্মিদের কিছুই করতে পারবে না। 

আগামীকাল থেকে ঢাকার একটি জায়গা থেকে আরেকটি জায়গাকে বিচ্ছিন্ন করতে হবে। যেদিন হাসিনা বিদায় হবে সেদিন নেতাকর্মিরা ঘরে ফিরবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.