Sylhet Today 24 PRINT

ইফা\'র খুৎবা প্রত্যাখ্যান করলে ইমামদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক প্রণীত জুমার খুৎবা যারা অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের অনেক মসজিদের ইমামরা ইসলামী ফাউন্ডেশনের খুৎবা প্রত্যাখ্যান করেছেন। যারা এটি প্রত্যাখ্যান করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, আমরা সকল মসজিদ মনিটরিং করছি। ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.