Sylhet Today 24 PRINT

দুবাই থেকে অর্থ আসে হরকাতুল জিহাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৬

হরকাতুল জিহাদকে (হুজি) টাকা পাঠানো হয় দুবাই থেকে। এমন তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহ।

পুরান ঢাকার কোতয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সভাপতি (উত্তর) মুফতি মাওলানা নাজিমউদ্দিনসহ (৩৫) তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পলাতক মুফতি শফিকুর রহমানের কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে, যা থেকে জানা গেছে দুবাই থেকে হরকাতুল জিহাদকে টাকা পাঠানোর কথা।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্য দুইজন হলেন-প্রকৌশলী সাইদুজ্জামান (২৪) ও আনাস (২১)।

শনিবার ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, আজ সকালে কোতয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হরকাতুল জিহাদের পলাতক ও কারাবন্দী নেতাদের তালিকা পাওয়া গেছে। এছাড়া দুবাই থেকে হরকাতুল জিহাদকে টাকা পাঠানোর পলাতক মুফতি শফিকুর রহমানের কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.