সিলেটটুডে ডেস্ক | ২৩ মার্চ, ২০১৫
এসএসসি পরীক্ষার সময় বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দফায় দফায় ডাকা টানা হরতালে বারবার তারিখ বদল করে শুক্র ও শনিবার ছুটির দিনে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা তবে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে হরতাল হলেও পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।
সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন- বিরোধী জোটের হরতালের কারনে শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে আছে । আর কোন উপায় হাতে নেই আমাদের । এইচএসসি পরীক্ষা আমরা আর পিছিয়ে দিতে পারব না , কারন যথাসময়ে পরীক্ষা না নিলে যথাসময়ে ফলাফল দেয়া যাবে না সেজন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সমস্যা হতে পারে।
শিক্ষামন্ত্রী আরো জানান, এইচএসসি পরীক্ষার সময় হরতাল হলেও আইন-শৃঙ্খলা-বাহিনীর সাথে আলাপ করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে । এ নিয়ে অভিভাবকদের আশ্বস্তও করেন তিনি ।