Sylhet Today 24 PRINT

ইডেন কলেজের হোস্টেলে জঙ্গিবিরোধী অভিযান, ‘আটক’ ১৫

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে ইডেন মহিলা কলেজের হোস্টেলে কক্ষগুলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকজন ছাত্রীকে থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ কাউকে আটক করার বিষয়টি অস্বীকার করেছে।

রোববার রাত ৮টা থেকে কলেজের হোস্টেলে এ তল্লাশি চালায় পুলিশ।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এক দল নারী পুলিশ নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকজন ছাত্রীকে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে আসা হয়। তবে এখনো কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সাঙ্গে আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের এক শিক্ষার্থী জানান, অভিযান শেষে পুলিশ অন্তত ১৫ জনকে আটক করে নিয়ে গেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু জিহাদি বই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.