Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ নির্মূলে ‘বিবস্ত্র চ্যানেল’ বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষকদের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত ‘জঙ্গি প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সিলেটের কমলনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ একে এম মনোয়ার আলী বলেন, অপসংস্কৃতির মাধ্যমে দেশে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদ ঠেকাতে শুধু পীস টিভি, বিদেশি চ্যানেল নয়, ‘বিবস্ত্র চ্যানেল’ও বন্ধ করতে হবে।


তবে বিবস্ত্র চ্যানেল বলতে কোন নির্দিষ্ট চ্যানেলের নাম বলেননি তিনি। তার সাথে সুর মিলিয়ে  টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান কমিয়ে শিক্ষামূলক অনুষ্ঠান বাড়ানোরও দাবি জানান আরও কয়েকজন মাদ্রাসা শিক্ষক।

রোববার (২৪ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মাদরসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সারা দেশের প্রায় ১ হাজার ২০০ প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে ৮ জন আঞ্চলিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.