সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৬
দেশের সকল সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের সিলেবাসসহ সকল আনুষঙ্গিক বিষয়াদি দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
টিচার্স ট্রেনিং কলেজ সংক্রান্ত সরকারের আপিল আবেদনের শুনানিতে সোমবার (২৫ জুলাই) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা সংক্রান্ত ২০০৯ সালের একটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৩ সালের ৭ জুলাই রায় দেন।