Sylhet Today 24 PRINT

রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া।

পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা।

উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.