Sylhet Today 24 PRINT

মধ্যরাতে কল্যাণপুরে পরপর ককটেল বিস্ফোরণ, পুলিশের অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর একাধিক থানা পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ অভিযান চালাচ্ছে এতে আশেপাশের থানা থেকেও অতিরিক্ত পুলিশ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য মেলেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.