Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্ত‍ানায় প্রচুর বোমা রয়েছে : ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় প্রচ‍ুর বোমা-বারুদ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এগুলো নিষ্ক্রীয় করতে হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, বোমগুলো নিষ্ক্রীয় করতে ৩/৪ ঘণ্টা সময় লাগবে। দুর্ঘটনা ঘটর আশঙ্কায় ঘটনাস্থলে আপাতত কাউতে যেতে দিচ্ছি না।

বোমাগুলো নিষ্ক্রীয় করার পর সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোর রাতে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-ৠাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.