Sylhet Today 24 PRINT

দুপুর ১টার পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর সফল অভিযানের বিস্তারিত তোলে ধরতে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার পর সংবাদ সম্মেলন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।

সোমবার(২৫ জুলাই)  দিবাগত রাত থেকেই এই অভিযানের খবর পাওয়া যায় তবে পুলিশ জানিয়েছে  মঙ্গলবার ভোরে এই অভিযান চালায়  পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ দল। এতে নিহত হয়  ৯ জঙ্গি । তারা সবাই জেএমবি সদস্য বলে জানায় পুলিশ। এসময় আটক করা হয় হাসান (২৫) নামের এক জঙ্গি সদস্যকে। তার বাড়ি বগুড়ার জী্বন নগর। আটক এই জঙ্গিকে  আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.