Sylhet Today 24 PRINT

এবার জঙ্গি আস্তানার খোঁজে মোহাম্মদপুরে অভিযানে গেল পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৬

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নয় জঙ্গি নিহতের পরের রাতেই মোহাম্মদপুরে আদাবরে অভিযানে গেছে পুলিশ।  তবে এবার সুনির্দিষ্ট কোণ জঙ্গি আস্তানা নাকি সাধারণ তল্লাশি তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর  ৫টি পিকআপ ভ্যান ও ২টি বাসে করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় পৌঁছেছে।


মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত মধ্যরাত পৌনে ১টার দিকে আদাবরে নবদা হাউজিং ঘিরে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।

সোমবার(২৫ জুলাই)  দিবাগত রাত থেকেই এই অভিযানের খবর পাওয়া যায় তবে পুলিশ জানিয়েছে  মঙ্গলবার ভোরে এই অভিযান চালায়  পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ দল। এতে নিহত হয়  ৯ জঙ্গি । তারা সবাই জেএমবি সদস্য বলে জানায় পুলিশ। এসময় আটক করা হয় হাসান (২৫) নামের এক জঙ্গি সদস্যকে। তার বাড়ি বগুড়ার জী্বন নগর। আটক এই জঙ্গিকে  আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.