সিলেটটুডে ডেস্ক | ২৭ জুলাই, ২০১৬
রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে আরও একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেজাদ রউফ অর্ক।
অর্ক বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাসা রাজধানীর বারিধারা এলাকায়। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম তৌহিদ রউফ। নিহত রউফও নিখোঁজ ছিলেন। ভাটারা থানায় নিখোঁজের একটি জিডিও করে তার পরিবার। জিডির নম্বর-৩৯২।