Sylhet Today 24 PRINT

নিরাপত্তার কারণে বাংলাদেশে বন্ধ ব্রিটিশ কাউন্সিল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৬

নিরাপত্তার কারণে সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার উন্নতি হলে শিগগিরই আবার সব ধরনের কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি। বুধবার ব্রিটিশ কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বর্তমানে ঢাকায় দুটিসহ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, ‘আমরা লক্ষ করেছি যে সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকেরা যদি কোনো ধরনের তথ্য জানতে চান, তবে তাঁরা bd.enquiries@britishcouncil.org -এ ই-মেইল করে জানতে পারবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.