Sylhet Today 24 PRINT

জঙ্গি হামলার ‘মূল হোতা’ তামিম ও মেজর জিয়া, ধরিয়ে দিলে পুরষ্কার

ধরিয়ে দিলে ২০ লাখ পুরষ্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ০২ আগস্ট, ২০১৬

ঢাকার গুলশানের হোলি আর্টিসেন রেস্তুরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ড আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী ও সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সাবেক সেনা সদস্য মেজর জিয়া।

এই দুজনেই বড় নাশকতার ছক করেছিলেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

মঙ্গলবার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে আইজিপি বলেছেন, " এই দুজনকে গ্রেপ্তার করতে কেউ সহযোগিতা করলে ২০ লাখ টাকা পুরষ্কার দেয়া হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.