Sylhet Today 24 PRINT

বালিশসহ অবস্থান নিয়ে ভোগান্তির প্রতিবাদ জানাবেন ব্যাচেলররা

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

ছবিঃ জাগো নিউজ

গুলশান, শোলাকিয়ায় হামলা ও কল্যাণপুরে মেসে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ায় ব্যাচেলররা বাড়িওয়ালাদের সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে ভাড়াটিয়া পরিষদ।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে ব্যাচেলর ভাড়াটিয়া সমস্যা সমাধানে ও ব্যাচেলরদের আবাসন ভোগান্তির প্রতিবাদে আগামী ১১ আগস্ট রাত ৮টায় ঘণ্টাব্যাপী বালিশসহ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলমান বাহার বলেন, গুলশানে জঙ্গি হামলা, ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতে হামলার চেষ্টা ও সর্বশেষ কল্যাণপুরের ব্যাচেলর মেসে অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ সব হামলার সঙ্গে জড়িতদের কেউ কেউ মেসে থাকার কারণে এখন সারাদেশে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাচেলরদের।

সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা ও সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.