Sylhet Today 24 PRINT

‘জুলাই মাসে ৩৭০ নারী-শিশু নির্যাতিত হয়েছে’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৬

বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যান বলছে ২০১৬ সালের জুলাই মাসে সারা দেশে মোট ৩৭০ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এ পরিসংখ্যান তৈরি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮০টি; তার মধ্যে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে আটজনকে।”

এছাড়া যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ৩৮জন, তার মধ্যে হত্যা করা হয়েছে ১৫ জনকে।

নির্যাতনের কারণে ২৮ জন আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’; আত্মহত্যা করেছেন দুইজন।

১৩ জনের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.