নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট, ২০১৬
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘আল আনসার’র প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলমসহ সংগঠনের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই এবং প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল মহিউদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতার অন্যরা হলেন- মো. আবু বক্কর মনির (২৩), আবদুল্লাহ আল মামুন মিয়া (২৬), রাইসুল ইসলাম রাসেল (২৫), মো. আবদুল মালেক।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে হাজারীবাগে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় একটি মেস থেকে ১৪ জন ‘শিবিরকর্মীকে’ আটক করা হয়েছে বলে জানা গেছে।