সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০১৬
জুমার নামাজের খুতবা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কতৃর্ক ‘নির্ধারণ’ করে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু। এতে ইফা'র মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি মোয়াজ্জেম হোসেনের আদালতে এই রিটের শুনানি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
এর আগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘নির্ধারণ’ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। সেটির যথাযথা জবাব না পাওয়ায় এই রিট আবেদন করা হয়েছে।