Sylhet Today 24 PRINT

শোক দিবসে সারাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৬

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট দেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এছাড়াও উল্লেখিত সময়ে রোগীরা রক্ত, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্তগ্রহণ করা হয়।

শোকদিবসের দিন সকাল ৭ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলেও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.