Sylhet Today 24 PRINT

‘আমার দেশ’ সহ বন্ধ হলো যে ৩৫টি অনলাইন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজ সাইট বন্ধ করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সরকারের পক্ষে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সাইটগুলো বন্ধ করার নির্দেশ দেয়।

বিটিআরসি সূত্রে জানা যায়, আপত্তিকর কনটেন্ট প্রকাশ করার দায়ে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।

উল্লেখ্য, সাম্প্রদায়িক উসকানির অভিযোগে আমার দেশ পত্রিকার মুদ্রিত প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়েছিল। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তার পত্রিকাটিও বন্ধ রয়েছে। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন প্রচারিত হত। আর শীর্ষ নিউজ নামের অনলাইনটি এর আগেও একবার বন্ধ করেছিল সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.