Sylhet Today 24 PRINT

‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ দুই জঙ্গি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে হামলা চালিয়ে গ্রেপ্তার শফিউল ইসলামসহ দুজন নিহত হয়েছেন।

র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইলে র‌্যাব-১৪ এর টহলে বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। এসময় র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করলে দুই জঙ্গি এবং তিন জন র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।

পরে গুলিবিদ্ধ দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এরা দুজন হলেন- শোলাকিয়া পুলিশ হত্যা মামলার আসামি সাইফুল এবং আবু মোকাতিল।

ঘটনাস্থল থেকে ২টি মটর সাইকেল, বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলের আশেপাশে র‌্যাবের অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.