Sylhet Today 24 PRINT

এক বছরের মধ্যে বাংলাদেশকে ২.১০ কোটি ডলার দেবে রিজল ব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের লোপাট হওয়া অর্থ চুরির ঘটনায় ঘটনায় জড়িত ফিলিপাইন্সের রিজল কমার্শিয়াল ব্যাংককে (আরসিবিসি) জরিমানা করার ঘোষণা দিয়েছে সে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার পরিমাণ এক কোটি পেসো বা প্রায় ২ কোটি ১০ লাখ ডলার। এ জরিমানা ঘোষণার পর রিজল ব্যাংক এক বছরের মধ্যে সে অর্থ পরিশোধ করবে বলে জানিয়েছে।
 
শুক্রবার (৫ আগস্ট) ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির কোনো ব্যাংকের উপর ‘নজরদারিমূলক জরিমানার পদক্ষেপ’ হিসেবে এটাই সবচেয়ে বড় অঙ্ক।
 
এর জবাবে এক বিবৃতিতে আরসিবিসি জানায়, এক বছরের মধ্যে এই জরিমানা পরিশোধ করা হবে।
 
গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়।

এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে আরসিবিসিতে সরিয়ে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.