Sylhet Today 24 PRINT

গ্যাসের দাম বৃদ্ধি বিষয়ে গণশুনানি শুরু হচ্ছে আজ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হচ্ছে আজ রোববার। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের আপত্তি থাকার পরও এ গণশুনানি শুরু হচ্ছে। শুনানি চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।

গত ১৩ জুলাই এই শুনানির দিন ধার্য করে বিইআরসি।

শুনানির প্রথম দিনে আজ গ্যাসের ট্রান্সমিশন চার্জ নিয়ে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রস্তাবের বিষয়ে শুনানি হবে।

আগামীকাল ৮ আগস্ট তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি হবে।

এরপর ১০ আগস্ট পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, ১১ আগস্ট বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ১৪ আগস্ট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ১৬ আগস্ট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ও ১৭ আগস্ট সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ও ১৮ আগস্ট গ্যাসের বাল্ক মূল্যহার নিয়ে পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসজিএফএল ও বাপেক্সের আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১ সেপ্টেম্বর গ্যাসের দাম ২৬ শতাংশ বাড়ানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.