Sylhet Today 24 PRINT

‘বারবার গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত শুনানিতে অংশ নিয়ে প্রায় সব ব্যবসায়ী ব্যবসায়ী, রাজনীতিক ও জ্বালানি বিশেষজ্ঞরা একই সুরে বলেছেন, বারবার গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন তারা বলেছেন, এক বছরের ব্যবধানে গ্যাসের দাম আবারও বৃদ্ধি পেলে তা জনগণ সইতে পারবে না।

বোরবার (০৭আগস্ট) দুপুরে রাজধানীর টিসিবি ভবনের অডিটরিয়ামে জিটিসিএলের গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত আবেদনের বিষয়ে গণশুনানিতে অংশ নিয়ে তারা এ কথা বলেন।

শুনানিতে বিচারকের আসনে ছিলেন কমিশনের চেয়ারম্যান এ আর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান মুরশেদ। আর প্রস্তাবকারীদের পক্ষে ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল)। ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারওয়ার, পরিচালক (অর্থ) শরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিটিসিএলের পক্ষ থেকে প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ থেকে বাড়িয়ে ন্যূনতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। অর্থাৎ গ্যাসের দাম .২১ টাকা বৃদ্ধির প্রস্তাব করে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.