Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

নাশকতার অভিযোগে সাভারে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে সাভার মডেল পুলিশ।

সোমবার (০৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, নাশকতা করতে পারে এমন খবরের ভিত্তিতে সাভারের ডগরমোড়া ও চাঁপাইন এলাকা থেকে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.