Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৫

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলী সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ম খা আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ, দিপু মনিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে আসেন এবং অবস্থান নেন। 

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতীলীগসহ আওয়মী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.