Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছর জেল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

বিদ্যুৎ আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুৎ স্থাপনায় নাশকতার জন্য সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

এছাড়া প্রস্তাবিত আইনে বিদ্যুৎ চুরি রোধে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নেতৃত্বে একটি গোয়েন্দা সেল গঠনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, নতুন বিদ্যুৎ আইন অনুযায়ী বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনার জন্য ইনডিপেনডেন্ট সিসটেম অপারেটর (আইএসও) প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নিয়োগ পাবেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক। পাওয়ার সেলকে নতুন আইনের আওতায় আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.