Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধ মামলায় ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুস সালামসহ ৬ আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পালিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য ৫ আসামির নাম প্রকাশ করেননি প্রসিকিউশন।   

সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউটর আবুল কালাম গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।   

তিনি জানান, সালামসহ ৬ জনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। রুহুল আমিন মামলাটির তদন্ত করছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার করা প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.