Sylhet Today 24 PRINT

সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জমিলা আক্তার (৭৯)। তিনি গাজীপুর জেলার বাসিন্দা।

রবিবার (৭ আগস্ট) মক্কায় তিনি ইন্তেকাল করেন। এবার এটাই সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রী মৃত্যুর ঘটনা।

জমিলা আক্তারের পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২। আজ সোমবার মক্কায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্কের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া প্রথম ফ্লাইট গত ৪ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৭ অক্টোবর।

আইটি ডেস্কের সর্বশেষ (৭ আগস্ট রাত ১২টা) তথ্য অনুযায়ী, ২৬টি ফ্লাইটে মোট ৯ হাজার ৯২৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.