সিলেটটুডে ডেস্ক | ১২ আগস্ট, ২০১৬
গুলশান হামলার আরও এক পরিকল্পনাকারী সাংগঠনিক নাম ও ছবি পেয়েছে পুলিশ। তার সাংগঠনিক নাম মারজান।
মারজানের বিষয় পুলিশ জানিয়েছ, সে শিক্ষিত, তামিমের পরের সারির নেতা সে। তবে তার আসল নাম পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার (১২ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, তার আইডিতে হামলার ছবি দেওয়া হয়েছিল।গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি তার কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে।