Sylhet Today 24 PRINT

২০২৪ সালের মধ্যে দেশে দরিদ্র মানুষ থাকবে না : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশাবাদ ব্যক্ত করে বলেছেন ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। শুক্রবার শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেছেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নের দোরগোড়ায় শিগগিরই পৌঁছানো যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘যে চেতনার জাগরণে বাংলাদেশের জন্ম, সেখানে জঙ্গিবাদের অস্তিত্ব থাকতে পারে না। সহমর্মিতাই বাঙালি জাতির মূল চেতনা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.