Sylhet Today 24 PRINT

আজ আদালতে নেয়া হচ্ছে হাসনাত ও তাহমিদকে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ৮ দিনের রিমান্ড শেষে আজ শনিবার তাদেরকে আদালতে হাজির করা হবে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় হাসনাত ও তাহমিদের শরীরী ভাষার বিষয়ে রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হাসনাত ও তাহমিদ। ৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তারা বাসায় ফিরে যাননি। ৩ আগস্ট পুলিশ গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখায়। পরে তাদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পুলিশের অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.