সিলেটটুডে ডেস্ক | ১৩ আগস্ট, ২০১৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আর ৫৪ ধারায় তাহমিদ হাসিব খানের রিমান্ড চাওয়া হয়েছে সাত দিন।
হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকেই সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা নজরদারিতে ছিলেন হাসনাত করিম ও তাহমিদ। গত ৪ আগস্ট এ দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয়া হয়।
পুলিশ জানায়, জঙ্গি হামলার সময় হাসনাত করিমের চলাফেরা, আচরণ ও জঙ্গিদের সাথে তার কোন সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়। আট দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে সেই সন্দেহ না কাটায় সন্দেহভাজন হিসেবেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরও দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আর তাহমিদকে আবারো ৫৪ ধারায় সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।