Sylhet Today 24 PRINT

ছোট পর্দায় শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানসূচী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ বিটিভিসহ বেশিরভাগ চ্যানেলই বঙ্গবন্ধুর জন্ম ও সমাধিস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি পুষ্পস্তবক অপর্ণ ও স্মরণানুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে।

এছাড়া প্রায় সবকটি টিভিতে থাকছে বঙ্গবন্ধুকে হারানো শোকের ছায়া অবলম্বনে নাটক ও আলোচনা অনুষ্ঠান। তারমধ্যে চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘স্মৃতির মিনার’। রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। অভিনয়ে ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীমসহ অনেকে।

এটিএন বাংলায় দুপুর ৩টা ১০ মিনিটে রয়েছে তথ্যচিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’। বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘মধুমতির তীরে’। মহতী তাপশীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী সারোয়ার ও অভিনেত্রী শমী কায়সার। এতে বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন এস আই টুটুল।  

বৈশাখী টিভিতে বেলা ৩টা ৩০ মিনিটে শোক দিবসের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’।
এরপর বিকাল ৪টা ২৫ মিনিটে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রথম প্রতিবাদ’। বিকাল ৫টা ২০ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘জাগ্রত অহংকার’। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল’। রাত ৮টায়  বিশেষ  অনুষ্ঠান ‘রক্তে ভেজা ১৫ই আগস্ট’। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ  অনুষ্ঠান ‘স্বদেশের বুক জুড়ে জনকের মুখ’।

মাছরাঙা টেলিভিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’ প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বঙ্গবন্ধু সরকারের সাড়ে ৩ বছরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রচার হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘টি- ৫৪’।

বিশেষ অনুষ্ঠান ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে। সঙ্গীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ থাকছে রাত ১১টায়। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।
জিটিভিতে ‘ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি’।

জিটিভিতে রাত ৮টায় প্রচার হবে ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’। আশিক ইব্রাহিমের প্রযোজনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন- সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আবৃত্তি করবেন কবি নির্মেলেন্দু গুণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানহা তাসনিয়া।  

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বাংলাদেশ ও বাংলাদেশ’। রাত ১১টা   প্রচার হবে প্রমাণ্যচিত্র  ‘দ্য স্টোরি অব লিজেন্ড’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.