Sylhet Today 24 PRINT

বাড্ডায় ডুবন্ত ২ যুবককে উদ্ধারের পর ডুবে গেলেন উদ্ধারকারী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

রাজধানীর বাড্ডায় দামাইখালে ডুবন্ত দুই যুবককে উদ্ধারের পর নিখোঁজ হয়েছেন এক পিকআপ চালক।

বেলা সাড়ে ১২টার দিকে দামাইখালের তিন নম্বর বেনাইত ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পিকআপ চালকের নাম সারোয়ার (২৯)। তিনি উত্তর বাড্ডার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, “বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের মধ্যে দুই জন ফুটবলটি খালের পানি থেকে তুলে আনতে গিয়ে নিজেরা পানিতে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন।”

ওসি জানান, যুবকদের উদ্ধারের পর ফুটবলটি তুলে আনার জন্য খালে নেমে নিখোঁজ হন পিকআপ চালক সারোয়ার। দমকল বাহিনীর সদস্যরা ওই পিকআপ চালককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.