Sylhet Today 24 PRINT

গুলশান হামলার হোতা মারজানের পরিচয় মিলেছে, বাবা আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

গুলশান হামলার অন্যতম মাস্টার মাউন্ড নুরুল ইসলাম মারজানের বাবা নিজাম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাবনা পুলিশ।

নির্ভরযোগ্য  সুত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। নুরুল ইসলাম মারজান জঙ্গি তামিম আহমদ চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে পরিচিত। মারজানের বাড়ি পাবনায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের  ছাত্র। গত ৮ মাস ধরে নিখোঁজ রয়েছে মারজান। 

মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান। পাবনা শহর থেবে ৫ কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া পাটকেবাড়ি গ্রামের নাম। ৫ ছেলে ৫ মেয়ে নিজাম উদ্দিনের। ছেলেদেরর মধ্যে দ্বিতীয় মারজান। পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে তিন বছর আগে ভর্তি হন মারজান। দেড় বছর আগে সে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন বাড়িতেদ স্ত্রীকে রেখে আসা-যাওয়া করতো নিয়মিত। কিন্ত ৭/৮ মাস আগে সে স্ত্রী প্রিয়তিকে নিয়ে চলে যায় চট্টগ্রাম। এর পর থেকে বাবা-মা বা বাড়ির কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.