Sylhet Today 24 PRINT

বঙ্গ বাহাদুরের ‘মৃত্যুর কারণ’ জানতে ময়নাতদন্ত হবে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

ভারত থেকে বানের পানিতে ভেসে আসা বঙ্গ বাহাদুর নামের বন্যহাতির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি দল সরিষাবাড়ীর উদ্দেশে রওয়ানা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক।

তিনি জানান, প্রাণী সম্পদ অধিদপ্তর, কক্সবাজার বন বিভাগ ও গাজীপুর সাফারী পার্কের তিনজন চিকিৎসক ময়নাতদন্ত দলে রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামের বাদাবিলে হাতিটি মারা যায়।

বন্য হাতিটি গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে আসা কুড়িগ্রামের রৌমারী, গাইবান্ধা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজিপুরের মুনসুর নগর ইউনিয়নের ছিন্নার চর হয়ে গত ২৭ জুলাই জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নে আসে।

গত ১৯দিন ধরে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে বিভিন্ন গ্রাম ঘুরছিল হাতিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.