Sylhet Today 24 PRINT

মিতু হত্যা: কলকাতায় প্রধান আসামি মুসাকে আটকের খবর!

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় আটক হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। আটককৃত ব্যক্তি মুসা কিনা তা যাচাই বাছাই করতে আজ মঙ্গলবার সকালে পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল কলকাতায় গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় যাচ্ছে। ডিএমপির একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কলকাতায় গেছে। তবে মুসা নামে যে ব্যক্তি আটক হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। এই হিসেবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তিই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি মুসা হতে পারে।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাত করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.