Sylhet Today 24 PRINT

গুলশান হামলায় আরও সাত-আটজন শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

গুলশানের হোলি আর্টিজেন রেস্তুরায় জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল বলেন, শনাক্তদের সাংগঠনিক নাম পাওয়‍া গেছে। এদের অনেকের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.