Sylhet Today 24 PRINT

আশির দশকের কবি ওয়ালী কিরণ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

আশির দশকের কবি ওয়ালী কিরণ আর নেই। তাঁর আসল নাম ছিল ওয়াজেদ আলী কিরণ।

প্রগতিশীল চিন্তার ধারক-বাহক এ কবি সোনালী ব্যাংকের এজিএম হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর কর্মস্থল ছিল কুমিল্লার সোনালী ব্যাংক ট্রেনিং সেন্টার।

সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার সময় রাজশাহী শহরের রানীনগরের বাসভবনে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, জমজ দুই ছেলে এক মেয়ে ও অসংখ্য ভক্ত রেখে গেছেন।

মঙ্গলবার রাজশাহীর টিকাপাড়া গোরস্থানে বাদ আছর কবি ওয়ালী কিরণের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ওয়ালী কিরণ কবিকুঞ্জ পুরস্কার ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.