Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার চার নারী জঙ্গি ৫ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গ্রেপ্তার চার নারী জঙ্গিকে ৫ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

তারা হলেন,  মানারত বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী আকলিমা রহমান, মৌ ও মেঘনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক।

বুধবার(১৭ আগস্ট) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড চান মিরপুর থানার ওসি (তদন্ত) শাহজালাল আলম। অপরদিকে ঐশীর পক্ষে তার আইনজীবী জামিনের আবদেন করেন।


শুনানি নিয়ে বিচারক প্রণব কুমার হুই পাঁচ দিন হেফাজত মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার মিরাশ উদ্দিন জানিয়েছেন।

জেএমবির ওই চার নারী সদস্যের মধ্যে আকলিমাকে সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড এলাকা  থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মগবাজার থেকে ঐশী এবং মিরপুর-১ এর জনতা হাউজিং থেকে মৌকে গ্রেপ্তার করা হয়। আর মৌয়ের কাছ থেকে তথ্য পেয়ে জনতা হাউজিংয়ের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয় মেঘনাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.