Sylhet Today 24 PRINT

সারাদেশে এইচএসসিতে পাশের হার বেড়েছে, কমেছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের প্রধানকে নিয়ে এই ফল হস্তান্তর করেন তিনি। এবার এইচএসসিতে সারাদেশে গড় পাশের হার ৭৪.৭০ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডে এবার গড় পাশ করেছে ৬৮.৫৯ শতাংশ। সিলেটে জিপিএ ফাইভ পেয়েছে ১৩৩০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.৬০, কুমিল্লা ৬৪,  রাজশাহীতে ৭৫.৪০, দিনাজপুর ৭০.৬৪,  মাদ্রাসা ৬৮%   কারিগরি ৮৪%।
 
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.