Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় কারাগারে রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৬

নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেছিলেন রিজভী। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.