Sylhet Today 24 PRINT

আমেরিকায় নিহত হবিগঞ্জের ইমামের মরদেহ ঢাকায়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৬

নিউ ইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ইমাম আকুনজীর মরদেহ বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। সেখান থেকে মরদেগ আকুনজীর বাড়ি হবিগঞ্জে আনা হবে। গ্রামের বাড়িতেই তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

গত শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রুকলিনের লিবার্টি অ্যাভিনিউয়ের, ওজোন পার্কের আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুনজী এবং তার সহযোগি তারা মিয়া দুবৃর্ত্তের গুলিতে নিহত হন। এ হত্যার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসীরা।

হত্যার ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ব্রুকলিন থেকে আটক অস্কার মোরেল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.