Sylhet Today 24 PRINT

ভালো ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন।

এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ। এবছর ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র ও ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলো।

বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, লেখাপড়ায় মেয়েরা আগের তুলনায় অনেক ভালো ফলাফল করছে। তবে ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। ছেলেদের পিছিয়ে পড়লে চলবে না। তাদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.