Sylhet Today 24 PRINT

সাগর-রুনি হত্যার মামলার চার্জশিট ৯ অক্টোবর

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য আগামী ৯ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাব চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
 
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.