Sylhet Today 24 PRINT

গুলিসহ বগুড়ার যুবলীগ নেতা ও প্যানেল মেয়র বিমানবন্দরে আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ডগুলি সহ আটক হয়েছেন বগুড়ার প্যানেল মেয়র আমিনুল ইসলাম। আমিনুল বগুড়া পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এ ছাড়া তিনি বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ ফতেহ আলী পরিবারের অন্যতম মালিক।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার সময় ফ্লাইটের ইমিগ্রেশন চেকিংয়ে তার লাগেজ থেকে এই গুলি উদ্ধার করা হয়।
 
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় সোপর্দ করে। প্যানেল মেয়র আমিনুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, ভুলবশত তার লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ড গুলি লাগেজ থেকে নামানো হয়নি। লাইসেন্সকৃত পিস্তলটি লাগেজ থেকে নামানো হলেও গুলি সরিয়ে রাখার কথা ভুলে গেছেন তিনি।
 
বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, লাইসেন্স করা অস্ত্র নিয়ে অনুমতি ছাড়া বিমানবন্দরে প্রবেশ করা যায় না, এরজন্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.