Sylhet Today 24 PRINT

বসুন্ধরায় আটকে পড়া সবাই সুস্থ আছেন

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং সিটিতে  লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলে ভেতরে আটকা পড়া  সবাই জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।

রোববার দুপুরে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে অবস্থানরত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলী আহমদ খান বলেন, শপিং মলে মোট ১১জন আটকা পড়েছিলেন। এর মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধারের প্রক্রিয়া চলছে।

৬ তলায় সিলিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আগুনের পিণ্ড নেই, তবে ধোঁয়া আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পড়ে কাজ করছেন বলেও জানিয়েছেন আলী আহমদ খান।

এদিকে বেলা ১১টা ২৩ মিনিটে বসুন্ধরা সিটির শপিং মলের ৬ তলায় আগুন লাগার পর দুপুর পৌনে দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.